নারীর জন্য অনিরাপদ শহরের মধ্যে বিশ্বে সপ্তম ঢাকা

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ নারীর জন্য অনিরাপদ শহরের মধ্যে বিশ্বে সপ্তম বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের জনসংখ্যার দিক থেকে শীর্ষ ১৯ শহরের মধ্যে ঢাকার এ অবস্থান। সম্প্রতি ব্রিটেনের থমসন রয়টার্স ফাউন্ডেশনের এক জরিপে উঠে এসেছে এমন  তথ্য। বিশ্বের মহানগরীগুলোর ওপর জরিপ চালিয়ে ব্রিটেন থমসন রয়টার্স ফাউন্ডেশন একটি তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুসারে নারীর জন্য অনিরাপদ শহরের মধ্যে প্রথমে আছে মিসরের রাজধানী কায়রো। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি। ভারতের রাজধানী দিল্লি রয়েছে চতুর্থ অবস্থানে।

নারীর জন্য অনিরাপদ এমন  তালিকায় দশের মধ্যে থাকা অন্য শহরগুলো হলো কঙ্গোর রাজধানী কিনসাসা, পেরুর রাজধানী লিমা, মেক্সিকো সিটি, নাইজেরিয়ার লাগোস, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও তুরস্কের রাজধানী ইস্তাম্বুল।অন্য দিকে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ শহর হিসেবে শীর্ষে আছে লন্ডন। এরপরই আছে জাপানের টোকিও ও ফ্রান্সের প্যারিস।ফাউন্ডেশনের নারী অধিকার বিষয়ক বিশেষজ্ঞদের সাক্ষাৎকারের ভিত্তিতে এ তালিকা প্রণয়ন করা হয়েছে। এ ক্ষেত্রে মোট ৩৮০ জন বিশেষজ্ঞের মধ্যে ৩৫৫ জনের মতামত নেয়া হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।