কোহলিকে ছাড়িয়ে গেলেন আমলা

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের অবিচ্ছিন্ন ২৮২ রানের রেকর্ড উদ্বোধনী জুটিতে ১০ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি (১৬৮) তুলে নেন বাঁহাতি ওপেনার ডি কক। আর ক্যারিয়ারে ২৬তম সেঞ্চুরি (১১০) হাঁকান আমলা।এই সেঞ্চুরি করার পথে ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির কাছ থেকে আরেকটি রেকর্ড ছিনিয়ে নিয়েছেন প্রোটিয়া ডানহাতি ওপেনার। মাত্র ১৫৪ ইনিংস খেলে ২৬তম সেঞ্চুরি পেয়ে গেছেন তিনি। যা দ্রুততম ২৬তম সেঞ্চুরি করার রেকর্ড। এত দিন এই রেকর্ডটি ছিল ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো কোহলির দখলে। ১৬৬ ইনিংস খেলে দ্রুততম ২৬তম সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। ২০১৬ সালের অক্টোবরে চণ্ডীগড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন আধুনিক যুগের ‘ব্র্যাডম্যান’। তার চেয়ে ১২ ইনিংস কম খেলেই দ্রুততম ২৬ সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন আমলা।গেলো মে মাসে ওয়ানডেতে কোহলির দ্রুততম করা ৭ হাজার রানের রেকর্ড নিজের করে নেন আমলা। এর আগে তার দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডটাও কেড়ে নেন এই দক্ষিণ আফ্রিকান। দ্রুততম ৫ হাজার, ৪ হাজার, ৩ হাজার, ২ হাজার রানের রেকর্ডও তার।কোহলির এখন সেঞ্চুরি সংখ্যা ৩০টি। গেলো মাসে  শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় নিজের ৩০তম সেঞ্চুরি তুলে নেন ভারতীয় অধিনায়ক। মাত্র ১৯৪ ম্যাচ খেলে এই কীর্তি গড়েন তিনি। এই নিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় রিকি পন্টিংয়ের সঙ্গে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন মাস্টার ব্লাস্টার। এখন তার সামনে রয়েছেন শুধু লিটল মাস্টার শচীন টেন্ডুলকার (৪৯ সেঞ্চুরি)।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।