দ্বিতীয় ওয়ানডেতে অনিশ্চিত মুশফিক!

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ দক্ষিণ আফ্রিকা সফরে যেন দুঃস্বপ্ন পিছু ছাড়ছে না বাংলাদেশের। টেস্ট সিরিজে চরম ভরাডুবির পর প্রথম ওয়ানডেতেও লজ্জার হার বরণ করতে হয়েছে টাইগারদের। তবে এতে একমাত্র প্রাপ্তি ছিল মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরি। এবার চোটে জর্জরিত বাংলাদেশ শিবিরে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এল মুশফিকের ইনজুরি। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুশফিকের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। আমরা এখনই কিছু বলতে পারছি না। তার চোটের ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের কেপটাউনে যেতে হবে।ইনজুরির কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি বাংলাদেশ বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান। আশা করা হচ্ছিল, বাকি ম্যাচগুলোতে খেলবেন তিনি। তবে ম্যাচ শেষে সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, মুস্তাফিজের যে অবস্থা তাতে সিরিজে সে আর খেলতে পারবে না। বলতে পারেন ও আউট অব দ্য টুর্নামেন্ট। এই বিষয়ে পরে জানানো হবে।  সিরিজের এখনো রয়েছে দুই ওয়ানডে। ১৮ অক্টোবর পার্লের বোল্যান্ড পার্কে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচ সামনে রেখে সোমবার কেপটাউনে যাবে বাংলাদেশ দল। সেখানেই মুস্তাফিজের স্ক্যান করা হবে। কেপটাউনেই জানা যাবে মুশফিকের চোট পরিস্থিতি।সিরিজের শেষ ওয়ানডে হবে ২২ অক্টোবর ইস্ট লন্ডনে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।