জন্মদিনের সন্ধ্যাটা ছিল অপুর জন্য চমক

87140 opuবুধবার ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। আর এই বিশেষ দিনে মন ভালো ছিল না অপুর। কারণ তার জীবনসঙ্গী ও জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে পাশে পাননি তিনি। তবে সন্ধ্যায় অপুর জন্য চমক হিসেবে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তার নাচের বন্ধু ইভান শাহরিয়ার সোহাগ। অপু বিশ্বাস  বলেন, মূলত আমাকে চমক দেওয়ার জন্য ছিল এই আয়োজন। রাজধানীর নিকেতনে সোহাগের বাসায় আমার জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমার মনটা ভালো হয়ে যায়। ধন্যবাদ সোহাগকে বিশেষ এই চমকের জন্য। এখানে আরো ছিলেন তার নাচের সংগঠন নৃত্যভূমির সদস্যরা আর বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। অনুষ্ঠান শেষে এই আয়োজন নিয়ে কথা বলেন সোহাগ। তিনি বলেন, অপুর সঙ্গে আমার বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে। অপু খুব ভালো নৃত্যশিল্পী। একসময় অসাধারণ কত্থক নাচ করত। নাচ করে জাতীয় পুরস্কারও পেয়েছিল। দুপুরে ওর সঙ্গে যখন কথা হলো, তখন বুঝতে পারি ওর খুব মন খারাপ। বন্ধুর মন ভালো করতে আমি এই অনুষ্ঠান আয়োজন করি। আমাকে সহযোগিতা করেছেন জাহিদ খান। বেশ মজা হয়েছে। উল্লেখ্য, এবার ঈদে এনটিভিতে অপু বিশ্বাসের একক নাচের অনুষ্ঠান প্রচার হয়। এদিকে অপু বর্তমানে আব্দুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবির শেষ অংশের কাজ করছেন। শিগগিরই নতুন ছবির ঘোষণা দিবেন বলেও জানিয়েছেন তিনি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।