শাকিরা-পিকে সম্পর্ক শেষ

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনাম হচ্ছেন স্প্যানিশ ফুটবল সেনসেশন জেরার্ড পিকে। স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে কাতালানদের পক্ষে তিনি। এজন্য সম্প্রতি জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনে সমর্থকদের রোষানলে পড়তে হয় তাকে। এতেই পার পাননি বার্সা তারকা। পরে বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামলে এ ডিফেন্ডারকে হজম করতে হয় গ্যালারিতে উপস্থিত দর্শকদের দুয়ো।সেই সমালোচনার ক্ষত না শুকাতেই আরো এক দুঃসংবাদ পেলেন পিকে। শোনা যাচ্ছে, তার সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক চুকিয়ে ফেলতে যাচ্ছেন কলম্বিয়ান বিখ্যাত পপ তারকা শাকিরা! এ নিয়ে সরব একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্পেনের প্রভাবশালী বিনোদনভিত্তিক ম্যাগাজিন ‘ওলা’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি সান’ এমন খবর নিশ্চিত করেছে।তবে কোনো কোনো গণমাধ্যম এ গুঞ্জনকে পুরোপুরি ভুয়া এবং মিথ্যা প্রচারণা বলে দাবি করেছে।ব্রিটেনের আরেকটি সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মিররের’ এক প্রতিবেদনে জানানো হয়েছে, শাকিরা ও পিকের সম্পর্ক আগের মতোই অটুট ও অক্ষত আছে। পিকের ক্ষতি করতে একটি কুচক্রী মহল এসব গুঞ্জন ছড়াচ্ছে।২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার সঙ্গে পরিচয় হয় পিকের। প্রথম দর্শনেই একে অপরের প্রতি মুগ্ধ হন। পরে তা প্রেমে পরিণত হয়। বয়সে স্পেন তারকার চেয়ে ১০ বছরের বড় পপ সম্রাজ্ঞী। তাদের ঘরে রয়েছে দুই সন্তান। বড় ছেলে মিলানের বয়স ৪, ছোট ছেলে শাশার বয়স ২। পিকে-শাকিরাকে একসঙ্গে সবশেষ দেখা যায় বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বিয়ে অনুষ্ঠানে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।