প্রকাশ হয়েছে ‘গহীন বালুচর’ ছবির অডিও অ্যালবাম

84490 gohin balu chorআসছে ২০শে অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ছবি ‘গহীন বালুচর’। বদরুল আনাম সৌদ পরিচালিত এ ছবিটি মুক্তির আগে শনিবার সন্ধ্যায় জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে এর গানের অডিও অ্যালবাম। রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি-থ্রি রেস্তোরাঁয় এ অ্যালবামের প্রকাশনা উৎসবে বসেছিল তারকামেলা। এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেরদৌস, তৌকীর আহমেদ, চিত্রলেখা গুহ, উত্তম গুহ, ওয়াহিদা মল্লিক জলি, অনিমেষ আইচ, আজাদ আবুল কালাম ও ভাবনা। ছবির সঙ্গে সংশ্লিষ্ট অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন জিতু আহসান, শাহাদাৎ, শর্মীমালা, নীলা, তানভীর ও মুন। পরিচালনার পাশাপাশি ‘গহীন বালুচর’ ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন এবং সম্পাদনার কাজ করেছেন সৌদ। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি বলেন, চমৎকার গল্পে নির্মিত হয়েছে ‘গহীন বালুচর’ ছবিটি। এর প্রতিটি গান গল্পকে এগিয়ে নিয়ে যায়। আর গানগুলোতে ইমন সাহা এমন কয়েকটি অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে, যেগুলো শুনতে সবারই ভালো লাগবে। ছবির নির্মাতা বদরুল আনাম সৌদ বলেন, একটি চর জাগার গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটির গল্প এগিয়েছে। পরে এখানেই আমরা একটি প্রেমের গল্প খুঁজে পাই। খুব রোমান্টিক একটা গল্পের ছবি ‘গহীন বালুচর’। আর ছবির গানগুলো খুবই সুন্দর। আমি নিশ্চিত দর্শক-শ্রোতাদের মনে ঢেউ জাগাবে, ভিন্ন এক ভালোলাগায় মুগ্ধ করবে। গানের চিত্রায়নেও ভিন্নতা আনার চেষ্টা করেছি। সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। এ ছবিতে থাকছে মোট ৫টি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু, বাপ্পা মজুমদার, চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নী, সাব্বির, লিজা, ঐশী, ফাহিমা নাসরিন, জয়িতা ও মনির। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। ছবিটি প্রযোজনা করেছে সাতকাহন ও ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।