গুলশানে ১৬ চাঁদাবাজ আটক

84195 tttরাজধানীর গুলশানে শাহজালাল ইসলামী ব্যাংকের পুরনো অফিসে চাঁদাবাজির অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে গুলশান থানা পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতরা হলো, রিয়াজুল ইসলাম, দুলাল হোসেন, শহীদুল ইসলাম, আব্দুল মান্নান, লিপু আহমেদ, জিয়া উদ্দিন, মহারাজ, তোফাজ্জল হোসেন, শাহীন, মনির, দিপু, আল মাহমুদ, মিলন, জুলহাস, গিয়াস্য ও সজল।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি গুলশানের শাহজালাল ইসলামী ব্যাংক শাখার অফিস পরিবর্তন করা হয়েছে। পুরনো অফিসের আসবাবপত্র নিলামে বিক্রি করা হয়। কিনে নেয়া আসবাবপত্র আজ  নিতে আসলে কয়েকজন যুবক কাজে বাধা দেয় ও চাঁদা দাবি করে। তারা জানায়, পাঁচ লাখ টাকা না দিলে আসবাবপত্র নিতে দেবে না। পরবর্তীতে খরব পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।