বিশিষ্ট সাংবাদিক ও জনপ্রিয় আরজে সাইমুর ছিনতাইকারীর হামলার স্বীকার

ক্রাইম ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম:  রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন বিশিষ্ট সাংবাদিক স্বদেশ নিউজ২৪.কমের  সম্পাদক ও রেডিও স্বদেশ ডট নেটের চেয়ারম্যান আরজে সাইমুর রহমান । শুক্রবার রাত ১.১৫ মিনিটের দিকে অফিস শেষ করে বাসায় যাওয়ার পথে মালিবাগ মোড়ে কিছু ছিনতাইকারী তার রিকসার গতিরোধ করে। এক পর্যায়ে তার হাতে কোপ দিয়ে বলে যা আছে সবকিছু দ্রুত বের করে দিতে। ঐ সময় ছিনতাইকারীর একজন অস্ত্র ধরে তার সাথে থাকা ২ জনের পকেটে থাকা নগদ টাকা, মানিব্যাগ, ৫টি মোবাইল সহ সবকিছু নিয়ে নেয়।

ছিনতাই হবার সময় সোহাগ পরিবহনের কর্মচারীরা দেখার পরেও কেউ ভয়ে এগিয়ে আসেনি। কারন ছিনতাইকারীদের  ধারালো অস্ত্র ছিল। কিছুক্ষন পর র‌্যাব এর ২টি টহল গাড়ি সেখানে আসলে তাদের বিষয়টি অবহিত করা হয়। তারা আমাদেরকে তাৎক্ষনিক আসস্ত করে কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস উদ্ধারে তাদের কোন সক্রিয়তা আমরা দেখা যায় নি। ফলে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বর্তমানে সাংবাদিক সাইমুর রহমান কিছুটা অসুস্থ তবে এ বিষয়ে রামপুরা থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং- ৬২৬। তদন্ত অফিসার জাহিদুলকে দায়িত্ব দিয়েছেন রামপুরা থানা। তাকে জানানো হয়েছে সোহাগ পরিবহনের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার জন্য।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,