কলার খোসা ত্বক দ্বিগুণ উজ্জ্বল করে!

bananaকলার খোসায় ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে, যা ত্বকে এনজাইম ও প্রোটিনের কাজ করে। এর ভিটামিন সি ত্বক পরিষ্কার করে গভীর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। এ ছাড়া এই খোসা আর্দ্রতা ধরে রেখে ত্বককে নরম ও মসৃণ করে। আর এর আয়রন, জিঙ্ক ও ম্যাগনেসিয়াম ত্বকের দূষিত পদার্থ দূর করে ত্বককে দাগমুক্ত রাখে।

কলার খোসা ও ওটস

প্রথমে ব্লেন্ডারে একটা কলার খোসা ও দুই টেবিল চামচ ওটস নিন। এর মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। বেশি ঘন হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে পাতলা করে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে ১০ মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের মরা কোষ দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে।

লেবুর রস ও কলার খোসা

অর্ধেকটা কলার খোসার সঙ্গে এক চা চামচ মধু ও এক চা চামচ লেবুর রস নিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনার ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করবে এবং ত্বকের কালচে দাগ দূর করবে।

কলার খোসা ও বেকিং সোডা

একটি কলার খোসা ভালো করে ব্লেন্ড করুন। এর মধ্যে এক চা চামচ বেকিং সোডা ও পানি মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক দাগমুক্ত রেখে উজ্জ্বল করতে সাহায্য করে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।