রাকায় সিরীয় বাহিনীর হাতে ঘেরাও আইএস

71974_akaরাকায় প্রবেশের শেষ রাস্তাটি নিজেদের দখলে নিয়ে নিয়েছে মার্কিন সমর্থিত বাহিনী। জোট বাহিনীর ভাষ্যমতে, তারা সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত জঙ্গি গোষ্ঠী আইএসের স্ব-ঘোষিত রাজধানীটি (রাকা) চারপাশ থেকে ঘিরে ফেলেছে।  বৃহস্পতিবার এক বিবৃতিতে দ্য সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) জানিয়েছে, বাহিনীটি আল-রাকা শহরটি চারপাশ থেকে ঘিরে ফেলেছে এবং রাকার ভেতরে থাকা জঙ্গিদের ঘেরাও করে রেখেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, মার্কিন-নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র জো স্ক্রোকা বার্তাসংস্থা এপিকে বলেছেন, ‘ইউফ্রেটিস নদীর দক্ষিণ থেকে রাকায় প্রবেশের সবগুলো রাস্তা এখন এসডিএফের নিয়ন্ত্রণে রয়েছে।’ তিনি আরো বলেন, ‘ইউফ্রেটিস থেকে পূর্বে এগিয়ে গেলে রাকাকে সম্পূর্ণ ঘেরাও করে ফেলা যাবে। আর একেবারে শুরু থেকে এটাই ছিলো এসডিএফের পরিকল্পনা।’ যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘কাসরেত আল-ফারাজ অঞ্চল দিয়ে এগিয়ে যেতে যেতে এসডিএফ নদীটির আশপাশের সবগুলো গ্রামের দখল তাদের হাতে নিয়ে নিয়েছে।’ পর্যবেক্ষণ সংস্থাটি এটিকে একটি ‘কৌশলগত অগ্রগতি’ বলে আখ্যায়িত করেছে। সংস্থাটির পরিচালক রামি আব্দেল রহমান বলেন, ‘আইএসের হাতে এখন আত্মসমর্পণ বা শেষ পর্যন্ত যুদ্ধ করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’ আব্দেল রহমান জানান, এসডিএফের এই অগ্রগতির কয়েক ঘণ্টা পর আইএস এক পাল্টা হামলা চালিয়ে  আল-সিনা ও মাশালাব এলাকার অংশবিশেষ পুনরায় তাদের দখলে নিয়ে নিয়েছে। তবে ওই হামলায় কোনো পক্ষেই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইরাকি বাহিনী বৃহস্পতিবার মসুলের ঐতিহাসিক আল নূরি মসজিদের দখলে নিয়ে নিলেই এই অগ্রগতির সূচনা হয়। প্রায় তিন বছর আগে ওই মসজিদে আইএস নেতা আবু কবর আল-বাগদাদি আইএস ‘খিলাফতের’ ঘোষণা দিয়েছিলেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।