সময়টা বেশ ভালো কাটছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

সময়টা বেশ ভালো কাটছে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করে গড়েছেন বেশ কিছু কীর্তি। আর চমৎকার এই পারফরম্যান্সের পর বেশ জোর দিয়ে বললেন তিনি এই গ্রহেরই মানুষ!

অবাক হওয়ার মতোই ব্যাপার। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তবে কি রোনালদো অন্য কোনো গ্রহের বাসিন্দা ছিলেন এতোদিন? না পাঠক দ্বিধান্বিত হওয়ার কিছু নেই। রোনালদোর দুর্দান্ত ফুটবল প্রদর্শনীর পর অনেকেই তাকে ভিনগ্রহের প্রাণী বলে উপাধি দিয়েছেন।

কিন্তু রোনালদো পা মাটিতেই রাখছেন। এ জন্যই সেই ম্যাচ শেষে বর্তমান ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেন, ‘সত্যিটা হচ্ছে আমার খুব ভালো লাগছে। এই মৌসুমের শেষ দুটি লড়াই লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের জন্য নিজেকে তৈরী করছি। আমি সফল হয়েছি কঠোর পরিশ্রমের কারণে। আমি এই গ্রহেরই মানুষ।’

মঙ্গলবার রোনালদোর হ্যাটট্রিকে সেমিফাইনালের প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। ফাইনাল অনেকটাই নিশ্চিত গ্যালাক্টিকোদের। এই হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির সাত হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসিয়েছেন রোনালদো। এছাড়া প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বের খেলায় ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ডও গড়েছেন রোনালদো।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।