এবার মহাখালীতে রাস্তায় পাওয়া গেল দুই কোটি টাকার গাড়ি

63911_f6দুই কোটি টাকা দামের মার্সিডিজ জিপ পড়ে আছে রাস্তায়। কেউ ছিল না মূল্যবান এ গাড়ির সঙ্গে। এমন পরিত্যক্ত অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গাড়িটি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ওল্ড ডিওএইচএসের ১৯ নম্বর  রোডের সি-ব্লকের ২৮৮ নম্বর বাড়ির সামনে থেকে গাড়িটি জব্দ হয়। এসকে আবু বাকেরের বাড়ির সামনে গাড়িটি পার্ক করা ছিল। আর ওই গাড়িটি তারই ছেলে এরিক মোরশেদের। গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছিল। তবে শর্ত অনুযায়ী আর ফেরত যায়নি বলে জানা গেছে।
গতকাল গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক ফেরদৌসি মাহবুবসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ওই এলাকায় ছুটে যান। রাস্তার পাশে গাড়িটি পড়ে থাকতে দেখে তারা তাৎক্ষণাৎ তা জব্দ করেন। গাড়িটির নম্বর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর ছিল ঢাকা মেট্রো ঘ ১৪-৪৭২৭। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) নম্বরটি যাচাই করা হয়। তদারকি প্রতিষ্ঠানটি গাড়িটির ওই নম্বর ভুয়া বলে জানায়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক ফেরদৌসি মাহবুব বলেন, এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গাড়িটি কারনেট সুবিধায় আনার পর শর্তসাপেক্ষে আর ফেরত যায়নি।
দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।