টি-টোয়েন্টিতে পয়েন্ট বাড়লো বাংলাদেশের

ওয়ানডে র‍্যাংকিংয়ের একদিন পরই টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পয়েন্ট তালিকা হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ওয়ানডে র‍্যাংকিংয়ে এক রেটিং পয়েন্ট কমলেও টি-টোয়েন্টিতে চার পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

মঙ্গলবার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের বার্ষিক পয়েন্ট তালিকা হালনাগাদ করেছে আইসিসি। চার রেটিং পয়েন্ট উন্নতিতে ৭৪ থেকে বেড়ে লাল-সবুজ জার্সিধারীদের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮। তবে রেটিং পয়েন্ট বাড়লেও র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ফলে আগের অবস্থানেই (দশম) রয়েছে সাকিব আল হাসানের দল।

সদ্য প্রকাশিত র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে ইংল্যান্ডের। সাত রেটিং পয়েন্ট বেড়েছে ইংলিশদের। সাত পয়েন্টের উন্নতিতে ১২১ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দলটি। পাকিস্তানের বেড়েছে পাঁচ রেটিং পয়েন্ট। ইংল্যান্ডের সমান ১২১ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে তারা।

দুই রেটিং পয়েন্ট কমলেও ১২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ অবস্থানটি অক্ষুন্ন রেখেছে নিউজিল্যান্ড। এদিকে ছয় রেটিং পয়েন্ট কমায় দুই ধাপ পিছিয়ে র‍্যাংকিংয়ের চতুর্থ অবস্থানে নেমে এসেছে ভারত। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১১৮।

ভারতের মতো দুই ধাপ পিছিয়েছে দক্ষিণ আফ্রিকাও। ফলে তৃতীয় থেকে পঞ্চম অবস্থানে নেমে এসেছে প্রোটিয়ারা। তবে কেনো রেটিং পয়েন্ট না বাড়ালেও এক ধাপ এগিয়ে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। অপরিবর্তিত রয়েছে অন্যান্য দলগুলোর অবস্থান। আগের মতো ওয়েস্ট ইন্ডিজ সপ্তম, শ্রীলঙ্কা অষ্টম ও আফগানিস্তান নবম অবস্থানে রয়েছে।

 

সূত্র: আইসিসি

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।