ক্ষমা চাইলেন শাকিব খান

shakib_khan_04চিত্রনায়ক শাকিব খান তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন। আজ সন্ধ্যায় বিএফডিসির (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১২টি সংগঠনের কাছে ক্ষমা চান এই ঢালিউড অভিনেতা।
আজ রোববার সন্ধ্যায় শাকিব খানকে এফডিসিতে ডেকে আনেন চিত্রনায়ক আলমগীর। আলমগীরের আহ্বানে সাড়া দিয়ে শাকিব বাংলাদেশ শিল্পী সমিতির কার্যালয়ে যান। সেখানে গিয়ে আলমগীরের পরামর্শ মেনে নিয়ে তিনি ১২টি সংগঠনের নেতাদের সঙ্গে বসতে উদ্যোগী হন। চিত্রনায়ক আলমগীর, সোহেল রানাসহ পরিচালক সমিতির নেতাদের সঙ্গে দেখা করেন শাকিব। সে সময় চলচ্চিত্র-সংশ্লিষ্ট আরও ১১টি সংগঠনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে শাকিব খান বলেন, ‘ব্যক্তিজীবনের সংকটময় পরিস্থিতিতে আমি কিছুটা বিক্ষিপ্ত ছিলাম। তখন আমার আচরণ ও কথায় যদি কেউ আহত হয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত। চিত্র পরিচালকসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট কেউ কষ্ট পেয়ে থাকলে, আমি ক্ষমাপ্রার্থী।’
শাকিব ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদের মীমাংসা নিয়ে চিত্রনায়ক আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এক কথায় শাকিব বিষয়টি মীমাংসার জন্য রাজি হয়ে যায়। শাকিবকে আমি বলেছিলাম, যেকোনো বিষয়ের একটা সীমা থাকে। সীমা লঙ্ঘন করলে ক্ষতি হয়ে যায়। এই সীমা লঙ্ঘন করা হলে আমাদের চলচ্চিত্র পরিবারের জন্য অনেক বড় ক্ষতি হবে। আমরা তো একসঙ্গে থাকতে চাই, মিলেমিশে চলতে চাই।’
এদিকে শাকিবের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত বহাল আছে কি না, এ ব্যাপারে জানতে চাইলে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, আগামীকাল সোমবার দুপুরে তাঁদের সংগঠনসহ অন্য সংগঠনের নেতা ও গুরুত্বপূর্ণ সদস্যরা বৈঠকে বসবেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে ক্ষমা চাওয়ার পর শাকিবের সঙ্গে তাঁরা কাজ করবেন কি না। গুলজার বলেন, ‘শাকিব ভুল বুঝতে পেরে আমাদের এখানে এসেছেন, আমাদের কাছে বিষয়টি ভালো লেগেছে। শাকিব তো আমাদেরই সন্তান। আমরা খুশি হয়েছি।’

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।