এল ক্লাসিকোতে বার্সেলোনার দ্বিতীয় জয়।

messi-barcelona রায়হান কবির, স্বদেশ নিউজ ২৪.কমঃ কাকতালীয় বৈকি! নইলে দুটি ম্যাচের ফল একই রকম হবে কেন! গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা। সপ্তাহ না ঘুরতেই আরও একটা এল ক্লাসিকো। এবারও বার্সেলোনা সেই ৩-২ গোলেই জিতল! পার্থক্য শুধু, কাল এ ম্যাচটা হয়েছে লেবাননের বৈরুতে। আর মেসি-রোনালদোরা নন, এ ম্যাচে খেলেছেন দুই দলের সাবেক খেলোয়াড়রা। প্রীতি ম্যাচটায় গোল করতে না পারলেও তিনটি গোল বানিয়ে দিয়ে নায়ক হয়ে গেছেন বার্সেলোনা কিংবদন্তি রোনালদিনহো। 

২০০৮ সালে বার্সেলোনা ছাড়ার পর আরও একবার কাতালান ক্লাবটির জার্সি গায়ে দেখা গেল রোনালদিনহোকে। তাঁর পাস থেকে দুই গোল করেছেন জিউলি, একটি সিমাও। রিয়ালের হয়ে গোল করেছেন ফার্নান্দো সাঞ্জ এবং জাভি গুয়েরেরো।
রোনালদিনহো ছাড়াও বার্সার হয়ে খেলেছেন জিয়ানলুকা জামব্রোতা, ফ্রানসেস্কো কোকো, এরিক আবিদাল ও এডগার ডেভিডসরা। রিয়ালের জার্সি গায়ে দেখা গেছে রবার্তো কার্লোস, ফার্নান্দো মরিয়েন্তেস, ক্রিস্টিয়ান কারেমবেউ ও স্যাভিওরা।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।