অবশেষে লাল-সবুজের হয়ে খেলতে দেশ ছাড়লেন নাসির হোসেন, যাওয়ার আগে যা বলে গেলেন

আর মাত্র কয়েকদিন পর কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন বাংলাদেশী টাইগাররা। ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে বুধবার রাত ১১.১৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটস এয়ারলাইনসে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন মাশরাফি-মুশফিকরা।

এদিকে দলের সঙ্গে যাননি মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। ৩ মে মোস্তাফিজ আর ৪ মে ভারত থেকে দেশে ফিরবেন সাকিব। ঐদিন বিকেলেই দুজন একসঙ্গে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন।

বিমানে উঠার পর দেশবাসীর কাছে দোয়া চাইলেন নাসির। নিজের ফেসবুকের মাধ্যমে নাসির বলেছেন, ‘লন্ডন যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ’ ইংল্যান্ডে পা রাখার পর টানা তিনদিন অনুশীলন করবে বাংলাদেশ দল। ১ মে ডিউক অব নরফোক

একাদশের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৫ মে সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে সাকিব-তামিমরা।

ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা। ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। ১৯ মে আবার আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরে যাবে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি পর্বে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। এরপর ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা।

৫ জুন ইংল্যান্ডের ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফের সুফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

সাসেক্সে ক্যাম্প ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল:

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাঞ্জামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, শুভাশিষ রায়।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।