প্রথমবারের মতো দেশে নির্মিত বিমানবাহী রণতরী সমুদ্রে ভাসাল চীন

আন্তর্জাতিক ,Chinese-Second-Aircraft-carrier (1)স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম, সম্পাদনায় – সাইমুর রহমানঃ উত্তর কোরিয়া ও দক্ষিণ চীন সাগরে নিয়ে সৃষ্ট উত্তেজনা ও উদ্বেগের মধ্যে নিজে দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী পানিতে নামাল চীন। চীন তার নৌবাহিনীকে মাঝ সমুদ্রে শক্তি প্রদর্শনে সক্ষম করার জন্য যে পরিকল্পনা নিয়েছে এটি তারই অংশ।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় সমুদ্র বন্দর দালিয়ানে ‘একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রণতরীটিকে ডক থেকে সমুদ্রে নামানো হয়।’ প্রাথমিকভাবে রণতরীটির নাম ‘টাইপ 001A’ রাখা হয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

রবিবার চীনা নৌবাহিনীর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এর পরপরই দ্বিতীয় বিমানবাহী রণতরী পানিতে নামাল চীনা নৌবাহিনী। বুধবার সকালে ভাসানো এই বিমানবাহী রণতরীটি এর আগে ইউক্রেন থেকে কেনা অপর বিমানবাহী রণতরীটির সঙ্গে যোগ দিবে। খবর রয়টার্সের।

বিমানবাহী রণতরীটির নকশা চীনেই করা হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দালিয়ান বন্দরের শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

লিয়াওনিং নামের চীনের প্রথম বিমানবাহী রণতরীটি সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ওই রণতরীটির কাজ বন্ধ হয়ে যায়। ইউক্রেনের একটি শিপইয়ার্ডে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা রণতরীটি কিনে সংস্কার করে ২০১২ সালে নিজেদের বাহিনীতে কমিশন করে চীনের পিপলস লিবারেশ আর্মি-নেভি।

নতুন এই রণতরীটি দৈর্ঘ্যে ৩১৫ মিটার, প্রস্থ ৭৫ মিটার। ৭০ হাজার টনের এই রণতরীটি সর্বোচ্চ ৩১ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। ২০১৩ সালে এর নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। মাত্র ৫ বছরের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ করা হ’ল। ২০২০ সালের আগে এটি সামরিক বাহিনীর দায়িত্বে নিয়োজিত হবে না বলে ধারণা করা হচ্ছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।