জনসম্মুখে কেনো আসছেন না রণবীর কাপুর

indiatv227f4f_ranbir-kapoorইদানীং রণবীর কাপুর একেবারেই জনসম্মুখে আসছেন না। পারিবারিক পার্টিতেও সেভাবে চোখে পড়ছে না তাঁকে। ছবি তোলাও কি ছেড়ে দিলেন এই নায়ক? এমনও তো নয় যে সমাজ–সংসারের প্রতি বেজায় বিরক্তি তাঁর, আর এ জন্য সবার থেকে দূরে থাকতে হবে। তাহলে কেন তিনি লোকচক্ষুর আড়ালে? আসলে নিজের নতুন ‘লুক’ দর্শকদের কাছ থেকে আড়াল করতেই এখন জনসমক্ষে কম বের হচ্ছেন রণবীর। 

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জয়ের চরিত্রে দেখা যাবে রণবীরকে। ছবিতে সঞ্জয়ের জীবনের বেশ কটি ধাপ দেখানো হবে। আর একেক ধাপের জন্য রণবীরকে নিতে হবে একেক লুক। ইতিমধ্যে ওজন বাড়াতেও হয়েছে এই অভিনেতাকে। যদিও ৯০–এর দশকে সঞ্জয়ের রূপে রণবীরের একটি ছবি কিছুদিন আগে ইন্টারনেটে ফাঁস হয়ে যায় । কিন্তু এর বেশি রহস্য এখনই উন্মোচন করার ইচ্ছা নেই রণবীর ও ছবির পরিচালক রাজকুমার হিরানির। এ জন্য ছবির কাজ শেষ না হওয়া পর্যন্ত এই তারকার দেখা মিলবে না বললেই চলে। 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,