আফগানিস্তানে ২৭ জঙ্গি নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হড় প্রদেশে দেশটির সামরিক বাহিনীর এক বিশেষ অভিযানে ২৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে।

৩০ মার্চ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দৌলত ওয়াজিরি টুইটারে এক বার্তায় বলেন, বুধবার রাতে খগিয়ানি জেলার পিরাখিলো এলাকায় এ অভিযান চালানো হয়। সেখানে অভিযান চলাকালে বিশেষ বাহিনীর সদস্যরা সন্দেহভাজন আরও সাত জঙ্গিকে গ্রেফতার করে।

তিনি জানান, নিহত জঙ্গিদের মধ্যে তালেবানের স্থানীয় আরো চার কমান্ডারের সঙ্গে মোল্লা জাকির নামের স্থানীয় এক নেতা রয়েছে।

তিনি আরও জানান, আফগান রাজধানী কাবুলের ১২০ কিলোমিটার পূর্বের এ প্রদেশ থেকে সৈন্যরা বিপুল সংখ্যক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগান নিরাপত্তা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week