হোয়াইট হাউজে প্রেসিডেন্টের সহকারী ইভাঙ্কা

Ivanka Trumpহোয়াইট হাউজ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট কন্যা ইভাঙ্কা ট্রাম্প আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের সহকারী হিসেবে যোগ দিয়েছেন। হোয়াইট হাউজের এক কর্মকর্তা ২৯ মার্চ বুধবার বার্তা সংস্থা সিএনএন’কে বিষয়টি নিশ্চিত করেন।

হোয়াইট হাউজে ট্রাম্প প্রশাসনের পশ্চিম উইংয়ের হয়ে কাজ করলেও তিনি কেন পারিশ্রমিক নেবেন না বলে জানিয়েছেন। ইভাঙ্কা এক বিবৃতিতে জানিয়েছেন, আমি জানি প্রেসিডেন্টকে পরামর্শ দেয়ার ক্ষেত্রে আমার ক্ষমতা নিয়েও উদ্বেগ এবং প্রশ্ন উঠেছে, তবে সকল নৈতিকতা মেনেই আমি আমার দায়িত্ব পালন করবো। এছাড়াও যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো সরকারী কর্মীর মতোই তার কাজ হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে ট্রাম্পের শপথের আগে থেকেই আলোচনার কেন্দ্রে তার বড় মেয়ে ইভাঙ্কা। সেসময় থেকেই ফার্স্ট ডটার বা প্রেসিডেন্ট কন্যার নির্ধারিত কাজের পাশাপাশি প্রশাসনিক কাজে তার প্রভাব বিস্তারের সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। এছাড়াও ইভাঙ্কার স্বামী জেরার্ড কুশনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,