ঝিনাইদহে নাশকতা ও সন্ত্রাস বিরোধী অভিযানে ৪১ জনকে গ্রেফতার

Jhenaidah_District_Map_Bangladesh79-311x186ঝিনাইদহে নাশকতা ও সন্ত্রাস বিরোধী পুলিশের বিশেষ অভিযানে কথিত এক জঙ্গি ও সাত জামায়াত কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পযন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৬ জন, শৈলকুপা উপজেলা থেকে ৮ জন. হরিনাকুন্ডু উপজেলা থেকে ৪ জন, কালিগঞ্জ উপজেলা থেকে ৩ জন, কোটচাদপুর উপজেলা থেকে ৪ জন ও মহেশপুর উপজেলা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও পৃথক অভিযানে ঝিনাইদহ ডিবি পুলিশ আরও ৩ জনকে গ্রেফতার করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেফতারকৃত জামাত কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা আছে। বাকি ৩৪ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতারের পর থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়।

এদিকে শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রাম থেকে ইউনুস আলী নামের এক ব্যক্তিকে জঙ্গি সন্দেহে পুলিশ গ্রেফতার করেছে। তার বাবার নাম জাইবার আলী। এর আগেও তিনি পুলিশের হাতে একবার গ্রেফতার হয়েছিলেন বলে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,