টাঙ্গাইলে তিন গরু চোরকে আটক করেছে পুলিশ।

unnamedটাঙ্গাইল প্রতিনিধি॥ টাঙ্গাইলের ঘাটাইলে তিন গরু চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্প্রতিবার ভোরে উপজেলার কাশতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি ট্রাক ও তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়।
ধৃত ব্যাক্তিরা হল, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার রপসি গ্রামের রাজু আহম্মেদের ছেলে সুলতান মাহমুদ (৪৮), বাসাইল উপজেলার নাহালী গ্রামের আলম(৩২) এবং জামালপুরের চরশী গ্রামের মিন্টু মিয়ার ছেলে রিপন মিয়া(২৮)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, বৃহসপতিবার ভোরে একটি মিনি ট্রাকে গরু নিয়ে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় তাদের সন্দেহ হয় মধুপুর উপজেলার ট্রাক শ্রমিকের লোকজনের। এ সময় তারা বাধা দিলে গরুবাহী ট্রাকটি তাদের এক শ্রমিকে আহত করে পালিয়ে যায়। তাৎক্ষনিক শ্রমিকরা অপর একটি গাড়ি নিয়ে ট্রাকটির পিছু ধাওয়া করে এবং ঘাটাইল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ও জনতার ধাওয়া খেয়ে গরু চোরের দল গরু সহ ট্রাকটি ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামে রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় জনতা তিন চোরকে আটক করে গন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অপর দুই চোর দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ তিনটি গরু ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চোরাই গরু গুলি জামালপুরের সরিষাবাড়ি উপজেলা থেকে নিয়ে যাওয়া হচ্ছিলো এবং এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week