নেইমারের সাথে চুক্তি করা ব্যাংকের লকার ভাঙার মতোই অসম্ভব: মরিনহো

99261_Neymarইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে নেইমারের আগ্রহের পর গুঞ্জন উঠেছিল বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। কিন্তু ম্যানচেস্টারের কোচ হোসে মরিনহো মনে করেন নেইমারকে দলে ভেড়ানো অসম্ভব।

নেইমারের মতো বিশ্বমানের একজন ফুটবলারকে দলে পেতে বিশ্বের যেকোনো ক্লাবের কোচই আগ্রহ প্রকাশ করবেন। মরিনহো নিজেও নিশ্চয়ই এক্ষেত্রে দ্বিমত পোষণ করবেন না। কিন্তু বাস্তবতার কথা মাথায় রেখে স্পেশাল ওয়ান বলেন, ‘নেইমারের সাথে চুক্তি করা অসম্ভব। বার্সেলোনার মতো ক্লাব নেইমারকে হারাবে না, হারাতে চাইবেও না। নেইমারের সাথে চুক্তি করা ব্যাংকের লকার ভাঙার মতোই অসম্ভব।’

মরিনহোর মতে লিওনেল মেসি এখনো তরুণ ফুটবলার। ৩০ বছর বয়সেও বার্সেলোনার হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন। মেসির পর বার্সেলোনার সেরা খেলোয়াড় হবেন নেইমার, এমনটাই মনে করছেন ম্যানচেস্টারের ৫৪ বছর বয়সী এই কোচ।

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেন নেইমার। বার্সায় গিয়ে দলের হয়ে দু’টি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ বেশকিছু শিরোপা জিতেছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। চলতি মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ১৪টি গোল করেছেন নেইমার।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,