সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী: হাতুরুসিংহে

haturusingheবৃষ্টি বাঁধায় পণ্ড হয়েছে বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচটি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিততে বাংলাদেশকে অপেক্ষা করতে হচ্ছে শেষ ওয়ানডে পর্যন্ত। আগামী এক এপ্রিল কলম্বোতে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে ম্যাচটি। এই ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে লঙ্কানদের ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছিলো লাল-সবুজ জার্সিধারীরা। ডাম্বুলায় প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে মাশরাফি বিন মর্তুজার দল। হাতুরুসিংহে জানালেন, নিজেদের সামর্থ্য ও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে সিরিজ জয় অসম্ভব কিছু না।

বৃহস্পতিবার দলের ঐচ্ছিক অনুশীলন শেষে জাতীয় দলের এই লঙ্কান কোচ বলেন, ‘সিরিজ জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। কেননা দল হিসেবে সেরাটা খেলেই প্রথম ম্যাচে জিতেছি আমরা। ঘরের মাঠে শ্রীলঙ্কা সবসময়ই দারুণ শক্তিশালী দল। তবে আমি মনে করি, ওদের বিপক্ষে আমরা ভালো খেলবো। ভালো খেলেই শেষ ম্যাচে জিততে হবে আমাদের। প্রথম ম্যাচ জিতে এগিয়ে থেকেও আমরা সিরিজটি হারাতে পারি না।’

পরিসংখ্যান বলছে অন্য কথা। গেল ৩১ বছরে নিজেদের মাটিতে এমন কোনো সিরিজ নেই যেখানে লঙ্কানরা অন্তত একটি ম্যাচ জেতেনি। তবে এসব নিয়ে ভাবছেন না হাতুরুসিংহে। বলেন, ‘দলের ভাবনায় এখন শুধুই জয়। ম্যাচ জিততে বাংলাদেশকে সেরা ক্রিকেট খেলতে হবে। নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে ওদের অবশ্যই হারানো সম্ভব। সবকিছু ঠিকঠাক করতে পারলে আমরা শেষ ম্যাচেও ভালো করব।’

গল টেস্টে ২৫৯ রানের পরাজয় দিয়েই শ্রীলঙ্কা সফর শুরু করেছিলো বাংলাদেশ। তবে এরপরই ঘুরে দাঁড়ায় সাকিব-তামিম-মুশফিকরা। সিরিজের দ্বিতীয় ও নিজেদের শততম টেস্টে স্বাগতিকদের হারিয়ে তুলে নিয়েছে চার উইকেটের দারুণ জয়। এরপর প্রথম ওয়ানডেতে ৯০ রানের বড় জয়। এমন দুর্দান্ত এই দুই জয়ে দলের প্রত্যেক ক্রিকেটার এখন দারুণ আত্মবিশ্বাসী বলে মনে করেন কোচ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জিতলে সবকিছুই দেখতে ভালো লাগে। গল টেস্টে হারের পর গেল কয়েকটি ম্যাচে ছেলেদের শরীরিক ভাষা ও প্রচেষ্টায় বেশ পরিবর্তন দেখেছি। গলে হারের পরই নিজেরা বসেছিল, খুব ভালো সাড়াও দিয়েছে। শেষ ওয়ানডেতে প্রচণ্ড গরমের মধ্যেও তারা ভালো করেছে।’

ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে জয়ের পর বৃষ্টি বাঁধায় পরিত্যাক্ত হয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। ফলে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি নষ্ট হয়েছে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার সুযোগও। তবে হোয়াটওয়াশ করার সুযোগ নষ্ট হলেও মাশরাফিদের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামী শনিবার লঙ্কানদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। কলম্বোর সিংহজলি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল দশটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,