দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

sheikh-hasina2নগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে আজ বাদ মাগরিব এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিলে শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নৃশংস হত্যাকান্ডের অন্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়া দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের অপর সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে শেখ হেলালউদ্দিন এমপি, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, প্রধানমন্ত্রী মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি মেজর জেনারেল হাফিজউদ্দিন মল্লিক, শিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হুসাইন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আবদুস সোবহান গোলাপ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,