রেকর্ড গড়েই চলছেন রোনালদো

ronaldoগোল করাটা রোনালদোর স্বভাব। শনিবার হাঙ্গেরির বিপক্ষেও দুই গোল করেছেন তিনি। আর তার জোড়া গোলের সৌজন্যেই এদিন বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগাল ৩-০ ব্যবধানে হারিয়েছে হাঙ্গেরিকে। এই ম্যাচে প্রতিপক্ষের জালে দুই বার বল জড়িয়ে নতুন এক রেকর্ডও গড়ে ফেললেন সিআর সেভেন। পর্তুগালের জার্সিতে ৭০তম গোল করার রেকর্ড গড়েছেন।

সেইসঙ্গে ছাড়িয়ে গেলেন গার্ড মুলার এবং রবি ক্যানের সঙ্গে যৌথভাবে থাকা ৬৮ গোলের রেকর্ডকে। ইউরোপের ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদোর অবস্থান এখন চতুর্থ। পর্তুগালের হয়ে ১৩৭ ম্যাচ খেলে ৭০ গোল করেছেন সিআর সেভেন।

জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থান এখন ইউরোপিয়ানদের মধ্যে চতুর্থ। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার চেয়ে মাত্র এক গোল পিছিয়ে। আর এই তালিকার শীর্ষে থাকা হাঙ্গেরির ফেরেঙ্ক ফুসকাসের গোলসংখ্যা ৮৪। মাত্র ৮৯ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন এই হাঙ্গেরিয়ান কিংবদন্তি। ৭৫ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন ফেরেঙ্কেরই স্বদেশি সান্দোর কসিস। বর্তমানে রোনালদো যেভাবে খেলছেন তাদের ছাড়িয়ে যাওয়াটা এখন কেবলই সময়ের ব্যাপার!

তবে রোনালদোর ভাবনাতে এখন শুধুই রাশিয়া বিশ্বকাপের টিকিট। তাই তো হাঙ্গেরির বিপক্ষে জয়ের পর সিআর সেভেন সাফ জানিয়ে দেন গোল করাটা এখন গুরুত্বপূর্ণ নয় বরং রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করাটাই হলো মূল লক্ষ্য। এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ সুপারস্টার বলেন, ‘আমি জানি কতগুলো গোল করেছি আমি তবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। বরং গুরুত্বপূর্ণ হলো আমরা ম্যাচটা জিতেছি এবং রাশিয়া বিশ্বকাপে যাওয়ার জন্য লড়াই করছি।’

বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে জয়ের পর পর্তুগালের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি। রোনালদো বলেন, ‘এই দলটা দুর্দান্ত। দলে অনেক তরুণ ফুটবলার রয়েছে।’

গত বছরটা যেন স্বপ্নের মতোই কেটেছে রোনালদোর। স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। সেইসঙ্গে পর্তুগালের হয়ে প্রথমবারের মতো ইউরোর চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছেন সিআর সেভেন। এ বছরও  লা লিগায় এবং চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত খেলছে রোনালদো। 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,