পিসিবির আমন্ত্রণ সাড়া দেননি বিসিবি

PCBপাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল সফলভাবে আয়োজনের পর নিজেদের মাটিতে ক্রিকেট ফেরাতে চেষ্টার কোন কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই ধারাবাহিকতায় ক’দিন আগে বাংলাদেশ ক্রিকেট দলকে লাহোরে খেলার আমন্ত্রণ জানায় পিসিবি।

কিন্তু পাকিস্তানের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিসিবি সভাপতি শাহরিয়ার খান এমনটাই জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। এছাড়া এই মুহূর্তে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার কোন পরিকল্পনা বিসিবির নেই বলে পিসিবিকে জানিয়েছেন বাংলাদেশের মুখপাত্র। এদিকে চলতি বছরের জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ সফরকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে বলে জানান পিসিবি সভাপতি শাহরিয়ার খান। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায় পাকিস্তানে। এরপর ২০১৫ সালে জিম্বাবুয়ে স্বল্প পরিসরে পাকিস্তান সফরে যায়। তবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাথে সিরিজ থাকলেও সে সময়ে আবারও পাকিস্তানের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় দেশ দুটি সফর বাতিল করে।

নিরাপত্তা ঝুঁকি থাকলেও পিসিবির ইচ্ছায় প্রথমবারের মত পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হয় লাহোরে। বাংলাদেশের এনামূল হক বিজয় সহ আট বিদেশি ক্রিকেটার সেই ফাইনাল খেলতে লাহোরে যান। সফল আয়োজনের পর তাই বাংলাদেশকে আমন্ত্রণ জানায় পিসিবি। কিন্তু বিসিবির প্রত্যাখ্যানে আবারও পাকিস্তানে ক্রিকেট ফেরানোর চেষ্টা ব্যর্থ হল পিসিবির।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,