ক্রিকেটকে বিদায় জানালেন শন টেইট

during game one of the Twenty20 International match between Australia and India at Adelaide Oval on January 26, 2016 in Adelaide, Australia.

সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান পেস তারকা শন টেইট। ৩৪ বছর বয়সে ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

২০১৬-১৭ সালের বিগব্যাশের পরে আর কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাকে। গেল বছরের জানুয়ারিতে সিডনিতে শেষবার আন্তর্জাতিক কোন ম্যাচে মাঠে নেমেছিলেন এই ডানহাতি পেসার। পাঁচ বছর পরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়েই মাঠে ফিরেছিলেন টেইট।

অবসরের ঘোষণায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিসিয়াল সংবাদমাধ্যমকে টেইট বলেন, ‘সত্যি কথা বলতে আমি আরও কয়েক বছর খেলতে চেয়েছিলাম। সেটা যেখানেই হোক।  আমি জানতাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তরুণদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটা কঠিন হবে। আমার বয়স ৩৪ এবং মনে হচ্ছে মাঠে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলে এটাই শেষ করার সঠিক সময়।’

কনুইয়ের ইনজুরিটাই বেশি ভোগাচ্ছে টেইটকে। এজন্যই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানালেন। তিনি বলেন, ‘কনুইয়ের ইনজুরিতে আমাকে প্রায়ই দলের বাইরে থাকতে হয়। দলে নিয়মিত হও্যাও কঠিন হয়ে গেছে। আমি জানতাম, বিগব্যাশের পরেই আমাকে শেষ করতে হবে। আমার কনুইটা প্রায় কাজ করার অযোগ্য হয়ে যাচ্ছে।’

আবারও ইনজুরিতে পড়ার ভয় থেকেই আগেভাগেই সরে গেছেন টেইট। তিনি বলেন, ‘আরও কিছু বছর খেলতে পারলে ভালোই লাগতো তবে বযস ৩৫ হয়ে যাচ্ছে আর আবারও অস্ত্রোপচার আমার পক্ষে সহ্য করা সম্ভন নয়। এছাড়া ক্রিকেট আধুনিক ও দ্রুত পরিবর্তন হচ্ছে কিন্তু আমি বুড়ো হচ্ছি। তাই এটাই স্বাভাবিক সিদ্ধন্ত।’

ক্রিকেট ক্যারিয়ারে মাত্র তিনটি টেস্ট খেললেও ওয়ানডে খেলেছেন ৩৫টি ও টি-টোয়েন্টি খেলেছেন ২১টি। ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম এই সদস্য তিন ফরম্যাটে মোট ৯৫টি উইকেট অর্জন করেছেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,