সিলেটের শিববাড়ি জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল ফখরুল আহসান। রোববার বিকেলে ব্রিফিং-এ এ তথ্য জানান তিনি। বাড়ির ভেতরে আরো জঙ্গি থাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘ আমরা যতটুকু বুঝতে পেরেছি, ভেতরে যে ক’জন জঙ্গি আছে বা যারা ছিলো তারা মোটামুটি প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা যখন টিয়ারশেল নিক্ষেপ করেছি তারপরে ভেতরে তাদের থাকাটা কঠিন ছিলো। তারপরে তারা নড়াচড়া (মুভমেন্ট) শুরু করেছে। এসময় দু’জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এর মধ্যে একজন ঐ সময় তার আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।’
এখনো সেখানে এক বা একাধিক জঙ্গি আছে বলেও ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। পুরো এলাকাটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি