সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চতুর্থ দিনে গড়িয়েছে

7286সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চতুর্থ দিনে গড়িয়েছে। এখনো ভবনের ভেতরে এক বা একাধিক জঙ্গি আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। জঙ্গিরা ভবনে বিস্ফোরক ছড়িয়ে রাখায় অভিযান শেষ করতে কমান্ডোদের সময় লাগছে সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। রোববার আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইটে দুই জঙ্গি নিহত হয়েছে।
জঙ্গি আস্তানায় অপারেশন টোয়াইলাইটের সবশেষ তথ্য জানাতে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। জানানো হয় অভিযানের শেষের সময়সীমা বেধে দেয়া এখনই সম্ভব নয়।
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, অভিযানে জঙ্গিরা বিপর্যস্ত হয়ে পড়লেও ভবনে প্রচুর বিস্ফোরক থাকায় সতর্কতার সঙ্গে কাজ করছে কমান্ডোরা। বিকেল পর্যন্ত নিহত হয়েছে দুই জঙ্গি।
ভবনের ভেতরে থাকা জঙ্গিরা ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। তাদের কাছে প্রচুর আই/ই/ডিও রয়েছে।
জঙ্গিরা ব্যাপক প্রস্তুতি নিয়েই ভবনে অবস্থান নেয় বলে জানান সেনা মুখপাত্র। তিনি বলেন, অভিযানে সেনা সদস্যদের কোনো ক্ষতি হয়নি।
গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের আতিয়া মহল ঘিরে ফেলে পুলিশ। এরপর শনিবার সকালে অপারেশন টোয়াইলাইট অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা। প্রথম দিনে অভিযান চালিয়ে উদ্ধার করা ভেতরে আটকে পড়া ৭৮ জনকে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,