গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন পটুয়াখালীর ১০ জেলে।

গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন পটুয়াখালীর ১০ জেলে। এদের মধ্যে একজন এরই মধ্যে মারা গেছেন আর বাকিরা মিয়ানমারের কারাগারে বন্দি আছেন বলে দাবি স্বজনদের। বন্দি জেলেদের দেশে ফিরিয়ে আনতে যথাযথ কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছে মৎস্য সমবায় সমিতি। জেলা প্রশাসক জানিয়েছেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে উদ্যোগ নেয়া হয়েছে।
নিখোঁজের পর পেরিয়ে গেছে ২ মাস। এখনো খোঁজ মেলেনি পটুয়াখালীর ১০ জেলের। গত ১৭ই জানুয়ারি মহিপুর আলিপুর মৎস্য বন্দর থেকে এফ বি ফয়সাল নামে একটি মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান ১০ জেলে। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তারা। তবে নিখোঁজ জেলেরা মিয়ানমারের কারাগারে বন্দি রয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় অসহায় দিন পার করছেন তারা।
বন্দি জেলেদের দেশে ফিরিয়ে আনতে যথাযথ কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ত ও ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আনছার উদ্দীন মোল্লা।
এদিকে, মিয়ানমারের গণমাধ্যমে ১০ জেলে আটক এবং এক জেলের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। জেলেদের দেশে ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
পটুয়াখালীতে প্রায় ৫০ হাজার জেলে রয়েছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,