শুটিংয়ে ঝগড়া বাঁধালেন শ্রুতি

58830_shrutiগত বছর ‘রকি হ্যান্ডসাম’ ছবিতে সর্বশেষ অভিনয় করেন শ্রুতি হাসান। বর্তমানে তিনি কাজ করছেন ‘বেহেন হোগি তেরি’ ছবিতে। রাজকুমার রাও এর বিপরীতে এখানে দেখা যাবে তাকে। তবে এ ছবির শুটিং করতে গিয়ে সম্প্রতি ঝগড়া বাঁধিয়ে দিলেন শ্রুতি! পুরো শুটিং সেটে যেন আগুনই ধরিয়ে দিলেন কমল হাসান কন্যা। মুম্বইয়ে অজয় কে পান্নালাল পরিচালিত রোমান্টিক এ ছবির শুটিং চলছিল সেট বানিয়ে। কিন্তু মেকআপ নেয়ার সময় হঠাৎ করেই মেকআপ ম্যানের উপর চটে যান শ্রুতি। এমনকি তাকে মারতেও চান তিনি। পছন্দমতো মেকআপ না করাতেই এমন আচরণ শুরু করেন শ্রুতি। পরিচালক এসেও থামাতে পারছিলেন না তাকে। অবশেষে শুটিং কিছু সময়ের জন্য প্যাকআপ করা হয়। বিষয়টি গোপন রাখতে চাইলেও সেটি হয়নি। এরই মধ্যে শ্রুতির এমন আচরণের বিষয়য়টি ফলাও করে প্রচার করছে ভারতীয় মিডিয়াগুলো। তবে শ্রুতি এসবে একদমই পাত্তা দিচ্ছেন না।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,