বালি থেকে ফিরে…

54651_mahiঢাকাই চলচ্চিত্রে নতুন হাওয়া নিয়ে এসেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তার উপর নির্ভর করে কোটি টাকা লগ্নি করছেন প্রযোজকরা। অনেকে বলছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের অভিনয়ের মতো তার অভিনয়েও বেশ চাঞ্চলতা খুঁজে পাওয়া যায়। এরইমধ্যে দর্শকরাও মাহিকে পছন্দ করে ফেলেছেন। তাই সব মিলে অনেক দ্রুত শীর্ষ নায়িকার একজন হয়ে চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন মাহি। কাজের ফাঁকে ঘুরতেও বেশ পছন্দ করেন এই অভিনেত্রী। একবার তো হঠাৎ করেই লন্ডন পাড়ি জমিয়েছিলেন এবং স্ট্যাটাসে লিখেছিলেন আমি আর ফিরছি না! তখন তার ঘর ছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। পরে সেই অভিমান মন থেকে মুছে ফেলে আবারো অভিনয় শুরু করেন তিনি। এরপর বিয়ে করেন সিলেটের ছেলে পারভেজ মাহমুদ অপুকে। এখন যেখানেই শুটিং হোক না কেন অপুকে সঙ্গে রাখেন মাহি। এইতো মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবির টানা ১২দিন শুটিং শেষে গত শুক্রবার জীবনসঙ্গী অপুকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে অবকাশ যাপনে যান এ অভিনেত্রী। সেখানে যাওয়ার পর গতকাল মুঠোফোনে তিনি বলেন, দেশের বাইরে ঘুরতে বেশ ভালোলাগে আমার। এবার অপুসহ ঘুরতে এসেছি। কারণ ভালোবাসা দিবসের দিনেও মানিকগঞ্জে শুটিং করতে হয়েছে আমাকে। তাই ভালোবাসার মানুষকে নিয়ে বালিতে ভ্রমণ এবার। এটার নাম দিয়েছি আমি হানিমুন ট্রিপ। তবে দু’দিন পরই দেশে ফিরবো। আর ফিরেই টানা কাজ করবো। নতুন করে নতুন বছরটা মনে মনে সাজিয়েছি। শুধু  ঈদের নয়, সবই যেন দর্শকপ্রিয় হয় তেমনভাবেই ছবি বাছাই করে কাজ করা শুরু করেছি। দেশে ফিরেই মাহি ‘জান্নাত’, ‘গোলাপতলীর কাজল’ ও ‘ময়না’ ছবির কাজ শুরু করবেন। তিনি বলেন, আমি প্রত্যেক দিনই ভাবি নতুন করে শুরু করছি। আর আমার কাজ করতে বেশ ভালো লাগে। আবার মন চাইলে ঘুরতে বেরিয়ে পড়ি। যখন কাজ করি তখন কাজের মধ্যে ডুবে থাকি। আর কোনো কিছু ভালো না লাগলে কাজ না করে ঘুরতে বেরিয়ে পড়ি। সবকিছুই আমার ‘মুড’-এর উপর নির্ভর করে। এসব কাজের বাইরে মাহি দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া বাপ্পির সঙ্গে শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’, বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ ছবিতে সজলের বিপরীতে এবং এ কে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ ছবিতে বাপ্পির বিপরীতে কাজ করছেন। ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’সহ বেশকিছু জনপ্রিয় ছবিতে ভিন্ন সব চরিত্রে অভিনয় করে বেশ অল্প সময়ে আলোচনায় চলে আসেন মাহি। তার সামনের ছবিগুলো কেমন ধাঁচের জানতে চাইলে বলেন, একেকটি ছবির গল্প একেক ধরনের। তবে বেশিরভাগ ছবিই পরিবার ও ভালোবাসার গল্পের। ‘অগ্নি’ ছবির পর আর অ্যাকশনে মাহিকে তেমনভাবে দেখা যায়নি। জাজ মাল্টিমিডিয়া কয়েকদিন পরই ‘অগ্নি’ ছবির সিকুয়্যাল-এর ঘোষণা দেবে। সেই প্রসঙ্গে মাহি বলেন, আমার সঙ্গে এ বিষয়ে জাজের কোনো কথা হয়নি। আমি কাজ করতে রাজি আছি। কারণ জাজের মাধ্যমে আমি চলচ্চিত্রে এসেছি। তাই তাদের হাউজের কাজ করতে আমার কেনো আপত্তি নেই। নতুনভাবে কাজ শুরু করেছি। কাজ বেছে করব বলতে বলতে বেশ কিছু কাজে সম্পৃক্ত হয়েছি। দর্শকদের ঠকাতে চাই না। ভালো কাজ দিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আর এ বিষয়ে আমার বর অপু ভীষণ সাহায্য করছে। আমি আমার বর ও শ্বশুরবাড়ির মানুষদের কাছে সত্যিই কৃতজ্ঞ।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।