অস্ট্রেলিয়ায় বিপক্ষে টি–২০ তে শ্রীলঙ্কার প্রথম হার

sri-lanka-vs-australia-cricket-logo-cricket-upcoming-wikiপ্রথম টি-টোয়েন্টিতে শেষ বলে শ্রীলঙ্কার দরকার ছিল এক রান, চার মেরে শ্রীলঙ্কাকে জেতান চামারা কাপুগেদারা। দ্বিতীয় টি-টোয়েন্টিও গড়ায় শেষ বলে। শ্রীলঙ্কার দরকার দুই রান। এবারও শেষ বলে চার, আসেলা গুনারত্নের ব্যাটে। ম্যাচ ও সিরিজ—দুটিই জিতে গেল শ্রীলঙ্কা।  সেটিই কি কাল হলো? আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিটি ছিল ডেড রাবার, তার সমাপ্তিও হলো ‘ডেড’। শেষ বল তো দূরের কথা, শেষ ওভার পর্যন্তও ম্যাচ গড়াল না। অস্ট্রেলিয়ার ১৮৭ রান তাড়া করে দুই ওভার বাকি থাকতেই অলআউট শ্রীলঙ্কা, ম্যাচ হারল ৪১ রানে। এতেই সমাপ্তি ঘটল অস্ট্রেলিয়ার মাটিতে লঙ্কান ‘আধিপত্যে’র। এর আগে এখানে পাঁচটি টি-টোয়েন্টি খেলে একবারও হারেনি লঙ্কানরা। হারের স্বাদ আজই পেল প্রথমবারের মতো।

তথ্যটা আগে জানা না থাকলে চোখ কপালে তুলে বলা যেত, টি-টোয়েন্টি খেলেই পরের দিন টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আজ অ্যাডিলেডে শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি খেলল, কালই আবার ভারতের বিপক্ষে টেস্ট খেলতেও নামতে হচ্ছে অস্ট্রেলিয়ানদের। কিন্তু এই ‘সূচি-বিপর্যয়ে’র জন্য আগে থেকেই প্রস্তুত ছিল তারা। ভারত সফরে পাঠিয়েছে ওয়ার্নার-স্মিথদের ‘মূল’ অস্ট্রেলিয়াকে, আর এখানে শ্রীলঙ্কা সিরিজে খেলিয়েছে দ্বিতীয় সারির দল।  দ্বিতীয় সারির দলটিই আজ শ্রীলঙ্কাকে হারাল বেশ দাপটের সঙ্গে। আগের দুই ম্যাচের মতো আজও টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। কিন্তু দুই অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ ও মাইকেল ক্লিঙ্গারের ব্যাটেই হলো শ্রীলঙ্কার সর্বনাশের শুরু। ফিঞ্চই ‘পিঞ্চ-হিটিং’ বেশি করলেন, ৩২ বলে করেছেন ৫৩ রান, যাতে চার ৫টি, ছক্কা ৩টি। ক্লিঙ্গার রান করেছেন বেশি (৬২), বলও খেলেছেন (৪৩)। ছয়টি চারের সঙ্গে মেরেছেন একটি ছক্কা। এই দুজনের পর বেন ডাঙ্কের ২১ বলে ২৮ ও ট্রাভিস হেডের ১৬ বলে ৩০ রান অস্ট্রেলিয়ার রানটাকে নিয়ে গেছে ১৮৭-তে।
কিন্তু আগের দুই ম্যাচের মতো আজ আর জবাব দিতে পারল না শ্রীলঙ্কা। ওপেনার দিলশান মুনাবীরার ২৫ বলে ৩৭, মিডল অর্ডারে মালিন্দা সিরিবর্ধনার ২৭ বলে ৩৫—ইনিংসগুলো স্কোরটাকে দেড়শর কাছাকাছি নিয়ে গেছে। কিন্তু এ দুজনের বাইরে আর কেউ যে দাঁড়াতেই পারলেন না। তৃতীয় সর্বোচ্চ দুই ও তিনে নামা থারাঙ্গা ও কুশল মেন্ডিসের ১৪! তাতেই ১৮তম ওভারের শেষ বলে অলআউট হওয়ার সময় শ্রীলঙ্কার রান দাঁড়ায় ১৪৬!

অস্ট্রেলিয়ার হয়ে জেমস ফকনার ও অ্যাডাম জামপা—দুই বোলারই নিয়েছেন তিনটি করে উইকেট। তবে এর মধ্যেও আলাদা করে নজর কেড়েছেন জামপা। ফ্লিপার-গুগলিতে বেশ ভুগিয়েছেন লঙ্কান বোলারদের। সঙ্গে এই প্রশ্নটাও তুলে দিলেন, ভারতের স্পিন-সহায়ক পিচে টেস্ট খেলতে যাওয়া ‘মূল দলে’ কেন সুযোগ পাননি এই লেগ

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।