সংবিধান ও আইনের বাইরে প্রভাবিত হবো না

53638_ecদেশের সংবিধান ও আইনের বাইরে কোনো শক্তির দ্বারা নতুন নির্বাচন কমিশন প্রভাবিত হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। বুধবার বিকালে ইসি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আজ দুপুর ৩টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেয় নবগঠিত ইসি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সিইসিসহ ৫ নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান। শপথ নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান কমিশনাররা। সেখানে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন নতুন সিইসি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই মূহুর্তে নির্বাচন কমিশনারদের প্রথম কাজ হচ্ছে নিজেদের মধ্যে বৈঠক করে সমস্যা চিহ্নিত করে তার সমাধান বের করা। নতুন ইসি সরকারের হস্তক্ষেপ কিভাবে মোকাবেলা করবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, কোনো প্রভাব বিস্তারে প্রভাবিত হবো না। সংবিধান ও আইন-কানুনের বাইরে কোনো শক্তি দ্বারা প্রভাবিত হবো না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করে সিইসি বলেন, শপথ নেয়ার পর আমার আর কোনো দল নেই। আমার সঙ্গে কোনো দলের সম্পর্ক ছিল না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। এজন্য সকল রাজনৈতিক দলের আস্থা অর্জনে কাজ করে যাবে নতুন ইসি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।