বরিশালে জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২০ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে

বরিশালে জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২০ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। রোববার বেলা ১২টার দিকে নগরীর র‌্যাব-৮ এর কার্যালয় চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে তারা।
এসময় র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও বরিশাল বিভাগের ডিআইজি উপস্থিত ছিলেন। জলদস্যুরা ৩১টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৫শ’ ৭ রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেয়। দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলো।
জাহাঙ্গীর বাহিনীসহ এ পর্যন্ত ৯টি জলদস্যু বাহিনীর ৯২ জন সদস্য প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী জলদস্যুদের আইনি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এ পর্যন্ত আত্মসমর্পণ করেছে তাদের আমরা অভয় দিতে চাই যে, তারা যাতে খেয়ে পরে থাকতে পারে সে ব্যবস্থা আমরা করবো।’

আত্মসমর্পণকারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তোমাদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট মামলা না থাকলে আমরা একভাবে দেখবো আর যদি সুনির্দিষ্ট মামলা থাকে তাহলে আইনের মাধ্যমে সেগুলো মোকাবেলা করে স্বাভাবিক জীবনে আসতে হবে।’

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ