হঠাৎ পিএসএলে ডাক পেলেন মাহমুদুল্লাহ

51242_Mahmudপাকিস্তান সুপার লীগের (পিএসএল) দ্বিতীয় আসরে কোয়েটা গ্লাডিয়েডর্সের হয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিষয়টি এক টুইটে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলআউন্ডার ব্র্যাড হজের বদলে বাংলাদেশের এ অলরাউন্ডারকে দলে ভেড়ালো তারা। মূলত, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে প্রথমে দলে নেয় কোয়েটা। কিন্তু পিএসএল চলাকালে পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ পালন করতে যাওয়ার কারণে তিনি খেলবেন না বলে জানিয়ে দেন। দুইদিন আগে তার বদলে দলে নেয়া হয় ব্র্যাড হজকে। কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পিএসএলে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাই তার বদলে বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহকে দলে ভেড়ালো তারা। কোয়েটা নিজেদের টুইটার পেজে মাহমুদুল্লাহ’র একটি ছবি দিয়ে নিচে লেখে, ‘ব্র্যাড হজের বদলে বাংলাদেশের কার্যকর অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ভেড়াতে পেরে আমরা খুশি।’ ৯ ফেব্রুয়ারি আরব আমিরাতে শুরু হবে এবারের পিএসএল। একই দিনে ভারতের বিপক্ষে হায়দরাবাদে বাংলাদেশ শুরু করবে একমাত্র টেস্ট। এতে আসরের প্রথম দিকে মাহমুদুল্লাহকে পাচ্ছে না কোয়েটা। এবারের আসরে বাংলাদেশের তামিম ইকবাল খেলবেন পেশোয়ার জালমির হয়ে। গত মৌসুমেও তিনি ক্লাবটির হয়ে খেলেন। আর সাকিব আল হাসান গত মৌসুমে খেলেন করাচি কিংসের হয়ে। তবে এই মৌসুমে তাকে দলে নেয় তামিমের দল পেশোয়ার। কিন্তু ব্যস্ত কর্মসূচির কারণে তারা সাকিবকে এবার বাদ দিয়েছে। তার বদলে দলে নিয়েছে শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশানকে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ