নাগপুরে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।

india-vs-englandনাগপুরে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড চায় এ ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে। অন্যদিকে, সিরিজ বাঁচাতে জয়ের কোন বিকল্প নেই কোহলির ভারতের সামনে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে ম্যাচটি।
টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর অনেকটাই ফুরফুরে মেজাজে ছিলো ভারত। কিন্তু, প্রথম টি টোয়েন্টিতে তাদের হারিয়ে মাটিতে নামিয়ে এনেছে ইংল্যান্ড। ভারতীয় একাদশে এদিন দেখা যেতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। অফ ফর্মে থাকা ওপেনার রাহুলের জায়গায় এদিন ঋষিভ পান্তের খেলার সম্ভাবনা একটু বেশি। সেইসঙ্গে একাদশে পারভেজ রসুলকে দেখতে পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, ইংল্যান্ড তাদের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে। সবচেয়ে বড় চমক হিসেবে টায়মাল মিলস বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগং ভাইকিংসের হয়ে ভালো খেলার সুবাদেই ডাক পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলে। থ্রী লায়নদের জন্য বাড়তি প্রেরণা হিসেবে রয়েছে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে এই ভারতের মাটিতেই তাদের সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ