রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি দেখতে সরকারের সঙ্গে আলোচনার জন‌্য কফি আনান কমিশনের তিন সদস‌্য এখন বাংলাদেশ সফর করছেন।

43042_rohingaরোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি দেখতে এবং এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনার জন‌্য কফি আনান কমিশনের তিন সদস‌্য এখন বাংলাদেশ সফর করছেন। আজ তাদের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা।
কমিশনের সদস্য উইন ম্রা, আই লিন ও ঘাশান সালাম সকালে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে সেখান থেকে উখিয়ায় যাবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মী সৈকত বিশ্বাস। তিনি জানান, প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। মঙ্গলবার ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা তাদের। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত মতবিনিময় সভায়ও অংশ দেবেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‌্য অনুযায়ী, গত অক্টোবরে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের পর আসা ৬৫ হাজারসহ চার লাখের মতো রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ