এ বছরটায় দম নেবার যেন সুযোগ নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ভারত সফরের পরই পরিকল্পনা করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে। সোমবারই ঘোষণা হতে পারে শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি।
শনিবার এমনটাই জানান বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তবে, এ বছর ত্রি-দেশীয় সিরিজ আয়োজন বা স্পিন বোলিং কোচ নিয়োগের বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি।
নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র্যালী