ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার প্রথম বারের মতো ব্যাটিং করলেন মুশফিকুর রহিম

musfik_bd_cricket_swadeshnews24ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার প্রথম বারের মতো ব্যাটিং করলেন মুশফিকুর রহিম। অনুশীলনে তেমন কোনো ব্যথা অনুভব করেননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সেই সঙ্গে, দীর্ঘ দিন পর চোট কাটিয়ে ফেরা কাটার মাস্টার মোস্তাফিজও ফিট আছেন বলে জানান তিনি। এদিকে, হায়দ্রাবাদের উইকেটে মোস্তাফিজের কার্যকারিতা বিবেচনায় নিয়ে তাকে ভারতের বিপক্ষে টেস্ট দলে রাখতে চান বিসিবি নির্বাচকরাও।
বিসিবি একাডেমি মাঠে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাই পর্বের ক্যাম্প। এর মাঝেই মাঠের এক পাশে নেটে ব্যাটিংয়ে মগ্ন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড থেকে বয়ে আনা চোটের পুনর্বাসনের অংশ হিসেবে প্রথমবারের মতো ব্যাট হাতে দেখা গেলো বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ককে। সাবলীলভাবেই পুরো সেশনটা কাটালেন সাদা পোশাকের দলপতি।
দেবাশীষ চৌধুরী বলেন, ‘যে অগ্রগতি দেখলাম ওর আঙ্গুলের রেঞ্জ ভালো আগে থেকে। ব্যাথাও অনেক কমে এসেছে। সাহস পাচ্ছে প্র্যাকটিস শুরু করার জন্যে।’
ঐতিহাসিক ভারত সফরের আগে দেশের ক্রিকেটপাড়ায় এখন নিত্যদিনের আলোচনার নাম ইনজুরি। ক্যাপ্টেন মুশফিক, মুমিনুল, ইমরুলদের দৃশ্যমান ইনজুরির পাশাপাশি কথা উঠছে চোট কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক মাঠে নামা মোস্তাফিজকে নিয়েও। কিন্তু, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বিশ্রামে রাখা হলেও, হায়দ্রাবাদে বল হাতে নামতে কাটার মাস্টারের কোনো সমস্যা হবেনা বলে মনে করেন বিসিবি চিকিৎসক। তিনি বলেন, ‘যে সমস্যার অজন্যে অপারেশন করা হয়েছে। সে সমস্যা মুস্তাফিজকে অতটা ভোগাচ্ছেনা। এছাড়া ইনজুরি লিষ্টে মুস্তাফিজের নাম নেই।’
এদিকে, হায়দ্রাবাদে মোস্তাফিজকে খেলাতে চান নির্বাচকরাও। কাটার মাস্টারের বোলিং সেখানকার স্পিনিং উইকেটে বেশি কার্যকর হবে বলে মত তাদের। হাবিবুল বাসার সুমন বলেন, ‘আমি আশা করছি মুস্তাফিজকে টেষ্ট ম্যাচে পাওয়া যাবে।’
ভারতের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ফিটনেসের প্রশ্ন অপ্রাসঙ্গিক নয়। কারণ হায়দ্রাবাদে মহারণের আর যে বাকি নেই দু’সপ্তাহও।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ