পদ্মাবতীর শুটিং বন্ধ

রাজপুত রমণীকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে সিনেমায়, এমন দাবি তুলে পদ্মাবতীর শুটিং বন্ধ করে দেওয়া হল জয়পুরে। রাজপুতদের এক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার রীতিমতো তাণ্ডব চালানো হল পদ্মাবতীর সেটে। ছাড় পেলেন না পরিচালক সঞ্জয় লীলা বানশালিও। চড়ের উপর চড় হজম করে নিগ্রহের শিকার হতে হল বলিউডের শীর্ষ এই পরিচালককে। ‘কুইন পদ্মাবতী’ নাটক থেকে সিনেমার স্ক্রিপ্টের প্রাথমিক রসদ সংগ্রহ করা হয়েছিল। মূল নাটকে পদ্মাবতীকে একজন বীর রাজপুত রমণী হিসাবে দেখানো হয়েছে, যিনি আক্রমণকারী আলাউদ্দিন খিলজীর কাছে সহজে বশ্যতা স্বীকার করতে রাজি হননি। চিতোরের দূর্গে ভয়ানক যুদ্ধে পদ্মাবতী সহ তাঁর বীর যোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করে আলাউদ্দিন খলজী বাহিনী। তবে রাজপুত করণী সেনা নামক স্থানীয় সংগঠকের অভিযোগ নাটকের মূল বিষয়কে এড়িয়ে গিয়ে পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খলজীর শয্যাদৃশ্য রাখা হয়েছিল সিনেমার চিত্রনাট্যে। আপত্তি এখানেই। সিনেমায় আলাউদ্দিনের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। বীর পদ্মাবতী হয়েছেন দীপিকা পাডুকোন। শুক্রবার বিক্ষোভ দেখাতে আসা রাজপুত সংগঠকদের তরফে বলা হয়, বানশালী যেন এমন উত্তেজক দৃশ্যের শুটিং বন্ধ রাখেন। শান্তিপূর্ণ বিক্ষোভ কিছুক্ষণ পরেই হিংস্র হয়ে ওঠে। শুটিংয়ের যন্ত্রপাতি, ক্যামেরা ভাঙচুর করার পাশাপাশি শারীরিকভাবে নিগ্রহ করা হয় সঞ্জয় লীলা বানশালীকে। জয়পুরে সিনেমার বাকি শুটিং বন্ধ রাখবেন বানশালী, এমনটা জানার পরেই উত্তেজিত জনতা শান্ত হয়। কিছুদিন আগেই নিজের সিনেমার মুক্তি নিয়ে ফতোয়ার মুখোমুখি হওয়া করণ জোহর সর্বপ্রথম প্রকাশ্যে পাশে দাঁড়ান বানশালীর। করণের টুইট, বানশালীর সঙ্গে যা হল তা রীতিমতো ভয়াবহ। ইন্ড্রাস্ট্রির প্রত্যেককে এক হয়ে প্রতিবাদ করার সময় এসেছে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ