ভারতীয় ক্যামেরা-বুমের সামনে নিরব

1485587595ভারতীয় বিভিন্ন নামিদামি টিভি ক্যামেরার সামনে কথা বলছেন অভিনেতা নিরব হোসেন। বলিউড বাজারে আমাদের অভিনেতা, হোক না সেটা ছোট বাজেটের সিনেমা, তবু তো বলিউড মঞ্চ। নিরবকে স্টেজে নাম ধরে ডাকার আগে কিন্তু বলতে হচ্ছে বাংলাদেশি নিরব। এটা তো কম অর্জন না, হয়তো সমালোচরা সেই মূল্যায়নে কৃপনতায় করবেন।
হ্যাঁ, নিরবের একটি ছবির বর্ণনায় দেয়া হচ্ছিল এতক্ষণ। নিরব এখন মুম্বাইতে। তাঁর মুক্তির অপেক্ষায় থাকা বলিউড সিনেমা ‘শয়তান’ এর অডিও প্রকাশনা উৎসবে যোগ দিতে ভারতে গিয়েছেন তিনি।
নিরব বলেন, ‘সংখ্যায় বললে হয়তো বিশ্বাস নাও হতে পারে, তবে সত্যিই এতগুলো ক্যামেরা সামনে আমি বাংলাদেশি নিরব কথা বলার সুযোগ পেয়েছি, প্রথমত বিষয়টা সহজ ছিল না। নিজের দেশের জন্য কিছু হলেও তো করতে পারছি, এটা ভেবে ভাল লাগছে।’
ছবিটির ট্রেইলার প্রকাশ হয়েছে বেশকিছু দিন আগে, গতকাল প্রকাশিত হলো অডিও অ্যালবাম। শুক্রবার বিকালে ভারতের মুম্বাইয়ে শয়তান সিনেমার অডিও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, এ খবর নিশ্চিত করেন নিরব।1485587595_0
অডিও প্রকাশের বিষয়ে নিরব বলেন, সিনেমার সমস্ত কলাকুশলীরা অডিও প্রকাশনা আয়োজনে উপস্থিত ছিল। শয়তান সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। গানগুলো হলো ‘ইশক সারফিরা, হাওয়া মে জেইসে…, দাম মাস্ত কালানদার, রাতি হে কুছ…, বাব ই রেহমাত।
সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা ফয়সাল সাইফ। নিরব-কবিতা ছাড়াও আরো অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মিরা খান, আসিফ বাখরা, আমিতা, তাসমিয়া প্রমুখ।
শয়তান ছবির নিজের ডাবিং নিজেই করবেন বলে আগেই জানান নিরব। তবে পরিচালক অন্য কাজে ব্যস্ত থাকায় এবার ডাবিং করা হচ্ছে না তার। ঢাকায় ফিরে ডাবিং করতে আবারও মুম্বাই যাবেন তিনি।
একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ভৌতিক ধাঁচের ছবিটিতে নিরবকে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ট্রেলার দেখে বোঝা গেল, মারপিট ছাড়াও ছবিটিতে রয়েছে বেশ কিছু রোমান্টিক দৃশ্য। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ