অজ্ঞাত নারীর মরদেহে দুটি গুলি

lash-uddhar1গুলশানের রাস্তায় পাওয়া এক অজ্ঞাতনামা নারীর মরদেহ থেকে দুটি গুলি উদ্ধার করেছেন চিকিৎসকরা। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ডাক্তাররা মরদেহটির ময়নাতদন্তের সময় এ দুটি গুলি পেয়েছেন বলে জানা গেছে। অজ্ঞাত এই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মর্গের রেজিস্ট্রার খাতা অনুযায়ী রাত একটা ৪০ মিনিটে গুলশান থানা-পুলিশ এই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যায়। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে মর্গের রেজিস্ট্রার খাতায় লিখে যায় তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চেয়ারম্যান সোহেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, ওই নারীর শরীরের ডান পাশ দিয়ে গুলি ঢুকেছে। একটি গুলি তার ফুসফুস এবং অন্যটি তার বাম স্তন থেকে পাওয়া গেছে। গুলিতেই তার মৃত্যু হয়েছে। গুলিটি কি ধরনের সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এটি দেখবেন। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আলম বলেন, মরদেহটি গুলশান ২ এর ৪৩ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির বাড়ির সামনে রাস্তার ওপর পড়ে ছিল। রাতে টহল ডিউটিতে ছিলাম। এ সময় থানা থেকে জানানো হয় মরদেহটির কথা। গিয়ে দেখেন দেহটি চিত হয়ে পড়ে আছে। পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ ছিল। ডান কাঁধের নিচে রক্ত ছিল, মনে হচ্ছিল থেঁতলে গেছে। কোন গর্ত ছিল না। যে জায়গাটিতে দেহটি পড়েছিল সেখানে কোন রক্ত জমাট বাঁধা ছিল না। প্রাথমিকভাবে কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। পরে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। তিনি বলেন, মহিলাকে গুলি করা হলেও অন্য কোথায় গুলি করে এখানে এনে লাশ ফেলে রাখা হয়েছিল।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ