উন্নত জাতি গঠনে শিক্ষা ও খেলাধুলা দু’টিই প্রয়োজন —অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

 

pc1দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
উন্নত জাতি গঠনে শিক্ষা ও খেলাধুলা দুটিরই প্রয়োজন রয়েছে। তাই ছেলেমেয়েদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হতে হবে। শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন খেলার মাঠে তারিনীবামা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন।
সালমা ইসলাম এমপি বলেন, সুনাগরিক গঠনে আজকের শিশুরাই হবে আগামীর পথপ্রদর্শক। তাই মাদকের ভয়াবহতা থেকে পরিত্রাণ পেতে খেলাধুলার মতো সৃজনশীল কাজে তাদেরকে মনোনিবেশ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা অনুসরণ করে আমরা এগিয়ে যেতে চাই। তরুণ সমাজকে স্বনির্ভর জাতি হিসেবে গড়তে মেধাবিকাশের বিকল্প নেই।
সাংসদ সালমা ইসলাম একইদিন নবাবগঞ্জের হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চবিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এসময় তিনি প্রতিটি বিদ্যালয়ের উন্নয়ন খাতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার করে এক লাখ টাকা অনুদান দেন।

তিনি এছাড়া কলাকোপা ইউনিয়নের শুরগঞ্জ বালুচর প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে একটি রাস্তার ভিত্তি প্রস্তর স্থান করেন। সাংসদ সালমা ইসলাম উন্নয়নের ক্ষেত্রে বিভেদ না রেখে সকলকে সহযোগিতার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা শাকিল আহমেদ, আওয়ামীলীগ জাতীয় কমিটির নেতা আব্দুল বাতেন মিয়া, ব্যারিষ্টার এনায়েত বাতেন, প্রকৌশলী মো. শাজাহান, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল, অধ্যক্ষ সাইদুর রহমান, জাতীয় পার্টি নেতা হুমায়ন কবির, জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার, প্রধান শিক্ষক অরুন চন্দ্র মন্ডল, দেওয়ান মাকসুদ আলী, আবুল হোসেন মোড়ল, গাজী বেলায়েত হোসেন, এসএম সাইফুল ইসলাম, এমএ মজিদ, আসাদুজ্জামান রানা, আনোয়ার হোসেন মোড়ল, আব্দুল গফুর, মো. সেলিম, শফিকুল ইসলাম স্বপন, সাহের মেম্বার, আসমা আক্তার রুমি, তাজমিনা আহমেদ, ইফতিয়াজ মাসুদ, ইমরান হোসেন, খলিল দেওয়ান, পনির মন্ডল, সাগর মন্ডল, শ্রীকৃষ্ণ সাহা, রাকিব হোসেন প্রমুখ।

ছবি ক্যাপÑ কলাককোপা ইউনিয়নের শুরগঞ্জ বালুচর রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করছেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ