মধ্যবর্তী নির্বাচনের কোনও সম্ভাবনা নেই : সেতুমন্ত্রী

swadeshnews24আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আরও অনেক আগেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু মধ্যবর্তী নির্বাচনের কোনও সম্ভাবনা নেই। আজ সোমবার সকালে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা পরিদর্শনের সময় তিনি সংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। আগামী অক্টোবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, সম্মেলনে নবতর যাত্রা হবে। নেতৃত্ব পরিবর্তনের চমকে আওয়ামী লীগ বিশ্বাসী না। ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। ২০২১ ও ২০৪১ ভিশনকে সমনে রেখে আওয়ামী লীগ নেতৃত্ব ও দেশ গঠনে কাজ করে যাবে। যানজট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যতদিন পর্যন্ত আমাদের মন ও মানসিকতার পরিবর্তন না ঘটবে, ততদিন যানজট নিরসন হবে না। আট লেন কেন ষোল লেন করলেও এ সমস্যার সমাধান হবে না। তাই আমাদের মন মানসিকতার পরিবর্তন করা জরুরি। এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপদ সহ সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week