দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হচ্ছে

sirajgonj-SM20160426210529সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ অগ্রগতির দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড শুরু করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের জন্য ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ঢাকায় জোড়া খুন, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন প্রসঙ্গ টেনে নাসিম আরও বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত ও একাত্তরের ঘাতকদের লালনকারীরা এখন দিশেহারা হয়ে স্থিতিশীল রাজনীতিকে অস্থিতিশীল করার প্রয়াস চালাচ্ছে।

মন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে বগুড়া ও রাজশাহীতে আবারো জঙ্গি অপতৎরতা শুরু হয়েছে। এখনই তাদের খুঁজে বের করে দেশের জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা হেফাজত করার জন্যও তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর মেয়ররা ছাড়াও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,