নন্দীগ্রামে আ’লীগের নির্বাচনী মতবিনিময় সভা

bogura-BG20160426215130বগুড়া: ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে ভোটারদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের মুরাদপুর চাকাতলা বাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলীর নৌকা প্রতীকের পক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজার রহমান হাফিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা।

এছাড়া সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী, আ’লীগ নেতা শফি উদ্দিন, মুকুল হোসেন, মুক্তার হোসেন বকুল, ফিরোজ কামাল ফারুক, সাঈদ রায়হান মানিক, মামুনুর রশিদ মামুন, জাহাঙ্গীর আলম বাদশা, রাকিব হাসান, রাকিবুল হাসান রাজ্জাক, আলী রেজা মরুফ বাবু, সরফুল হক উজ্জল, সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু সাঈদ, কামরুল হাসান সবুজ, খায়রুল ইসলাম সাহেদ, শ্রমিক লীগ নেতা সানোয়ার হোসেন মিলন, তৌফিক তানসেন, আব্দুল হালিম, নুরুন্নবী, নুর ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ও বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,