সিএনজির দাম না কমালে আন্দোলনের হুঁশিয়ারি ফিলিং স্টেশন মালিকদের

9631_ccfgতরল জ্বালানির মূল্য কমানোর সঙ্গে সঙ্গে সিএনজির মূল্য আনুপাতিক হারে কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন। একইসঙ্গে তারা ২০১৩ সালের ২৯শে জুলাই গঠিত কমিটির সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সিএনজি খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার করার দাবি জানান তারা। এছাড়া আগামী ২৩শে এপ্রিল সংগঠনটির জরুরি সাধারণ সভা ডাকা হয়েছে। এর মধ্যে সিএনজির মূল্য কমানো উদ্যোগ না নিলে ওই সভা থেকে মালিকদের মতামত নিয়ে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির সভাপতি মাসুদ খান এ হুশিয়ারি দেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর, সহ-সভাপতি মনোরঞ্জন ভক্ত, নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মাসুদ খান বলেন, তরল জ্বালানির মূল কমানোর সঙ্গে সঙ্গে সিএনজির মূল্য আনুপাতিক  হারে কমানো না হলে সরকারের লাভজনক এই খাতটি মুখ থুবড়ে পড়বে। সংকটে পড়বে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ। পথে বসে যাবে সরকারের প্রত্যক্ষ উৎসাহে বিনিয়োগকারী সিএনজি মালিকরা। তিনি বলেন, দেশের মোট গ্যাস উৎপাদনের ৫ শতাংশ সিএনজি খাতে ব্যবহৃত হয়। সরকার মোট গ্যাসের মূল্য ২২ শতাংশ বেশি রাজস্ব পাচ্ছে এই খাত থেকে।

আরো দেখুন

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ