রগরগে দৃশ্যে চিত্রাঙ্গদা

104916_ctক্যারিয়ারের শুরুতে পর পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অভিনয় ও পারফরম্যান্সের দিক দিয়ে এসব ছবির মাধ্যমে দর্শক হৃদয়ও জয় করেন তিনি। তবে দীর্ঘ সময় ধরে নতুন কোন ছবিতে দেখা যাচ্ছে না এ অভিনেত্রীকে। মূলত এ বছরের বেশিরভাগ সময় দেশে আসা-যাওয়ার ভেতরেই থেকেছেন চিত্রাঙ্গদা। তবে আবারও তিনি ব্যস্ত সময় পার করছেন নতুন ছবির কাজ নিয়ে। কয়েকটি বড় বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্যে ‘বাবুমশাই বন্দুকবাজ’ নামক একটি ছবির কাজ ডিসেম্বর জুড়েই করবেন চিত্রাঙ্গদা। ছবিটি পরিচালনা করছেন কুশাল নন্দী। তবে নতুন খবর হচ্ছে এ ছবির কিছু দৃশ্যে চিত্রাঙ্গদাকে দেখা যাবে রগরগে দৃশ্যে অভিনয় করতে। সম্প্রতি একজন তরুণ অভিনেতার সঙ্গে রগরগে দৃশ্যের চিত্রধারণ বেশ গোপনে সম্পন্ন হয়েছে। এর আগে এতটা ঘনিষ্ট দৃশ্যে কখনও দেখা যায়নি এ অভিনেত্রীকে। এদিকে এ পুরো ছবিতেই চিত্রাঙ্গদাকে দেখা যাবে ব্যাপক খোলামেলা হয়ে কাজ করতে। পাশাপাশি একাধিক চুমোর দৃশ্যেও ক্যামেরাবন্দি হবেন তিনি। সব মিলিয়ে এ ছবির শুটিংয়ের মধ্যে দিয়ে ভালোই আলোচনায় চলে এসেছেন চিত্রাঙ্গদা। এ ছবির আরও একটি চমক হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তিনি। এ ছবিটি আগামী বছরের একটি বিশেষ সময়ে মুক্তি পাবে। ছবিটি নিয়ে দারুণ আনন্দিত চিত্রাঙ্গদা বলেন, আমি অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে টানা কাজ করছি। ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবিটির গল্পটি অনেক চমৎকার। এখানে আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জের। এখানে আবেদনময়ী রূপে আমাকে যেমন দেখা যাবে তেমনি অভিনয়েরও অনেক জায়গা রয়েছে। আমি চেষ্টা করছি নিজেকে এ ছবির মাধ্যমে সম্পূর্ণ মেলে ধরার। আশা করছি ভালো লাগবে সবার।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,